News71.com
 Bangladesh
 24 Jul 17, 02:03 AM
 184           
 0
 24 Jul 17, 02:03 AM

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ।। যাত্রী ভোগান্তি চরমে

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ।। যাত্রী ভোগান্তি চরমে

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তিনি আরো জানান, বৈরি আবহাওয়া আর ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে এই রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে লঞ্চ চলাচল শুরু করার নির্দেশ দেয়া হবে বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি। এদিকে হটাত করে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে । জল-কাদায় প্যাঁচ প্যাচে হয়েছে রাস্তাঘাট । তার উপর সারাদিন থেমে থেমে বৃষ্টি । লঞ্চ বন্ধ থাকায় মানুষ যেমন গন্তব্যে যেতে পারছে না তেমনি ঘাট এলাকায় উপযুক্ত আশ্রয়কেন্দ্রও নাই । সব মিলিয়ে চরম দূর্ভোগের মধ্যে রয়েছেন যাত্রী সাধারন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন