News71.com
 Bangladesh
 24 Jul 17, 01:34 AM
 196           
 0
 24 Jul 17, 01:34 AM

সারাদেশের ডিসিদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩ দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল

সারাদেশের ডিসিদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩ দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল

নিউজ ডেস্কঃ প্রায় ৩০০ প্রস্তাব নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তার কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা ১৮টি কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মুক্ত আলোচনায়’ অংশ নেবেন ডিসিরা। সেখানে তুলে ধরবেন মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করার নানা বাধা ও বিপত্তির কথা। ডিসিদের বক্তব্যের সূত্র ধরে সংকট সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বাকি কার্য অধিবেশনগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন