News71.com
 Bangladesh
 24 Jul 17, 12:34 PM
 187           
 0
 24 Jul 17, 12:34 PM

ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে

ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার বেড়েছে

নিউজ ডেস্কঃ ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতটি বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন শিক্ষার্থী। বিদেশ কেন্দ্রে ২৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৪৪ জন। গত বছর বিদেশের সাতটি প্রতিষ্ঠানের মোট ২৪৮ জনের মধ্যে ২৩২ জন পাস করেছিল। এর মধ্যে শত ভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল দুটি। বিদেশ কেন্দ্রে গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৫৩ জন। এবার বিদেশ কেন্দ্রে শত ভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে একটি। সাতটি প্রতিষ্ঠানের সবগুলো থেকেই পাস করেছে। পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন