News71.com
 Bangladesh
 23 Jul 17, 11:22 AM
 180           
 0
 23 Jul 17, 11:22 AM

আশুলিয়ায় যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।।

আশুলিয়ায় যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।।


নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাভার উপজেলার আশুলিয়া থানা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।কবির হোসেন সরকারকে আহবায়ক ও মইনুল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।কমিটিকে আগামি তিন মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করে সম্মেলনের মাধ্যমে থানার পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।১৮ জুলাই পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও আওয়ামী যুবলীগ ঢাকা জেলা নেতৃবৃন্দের সুপারিশের প্রেক্ষিতে কেন্দ্র এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন