News71.com
 Bangladesh
 23 Jul 17, 10:53 AM
 161           
 0
 23 Jul 17, 10:53 AM

শৈলকুপায় ভিজিএফ’র এক’শ বস্তা গম উদ্ধার, ইউপি চেয়ারম্যানের নামে মামলা, সচিব বরখাস্ত ।।

শৈলকুপায় ভিজিএফ’র এক’শ বস্তা গম উদ্ধার, ইউপি চেয়ারম্যানের নামে মামলা, সচিব বরখাস্ত ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণির নেতৃত্বে অভিযান চালিয়ে চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ারদার মামুনের কব্জা থাকা ভিজিএফ’র এক’শ বস্তা গম উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ইউনিয়ন সচিব অসীম কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সালাহ উদ্দীন জোয়ারদার মামুন ও ইউনিয়ন সচিব অসীম কুমার যোগসাজস করে গত ঈদুল ফিতরে দুস্থদের জন্য বরাদ্দকৃত গম বিতরণ না করে গোপনে রেখে দেন।বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে এক’শ বস্তা গম (৫টন) উদ্ধার করে।

এ সময় নির্বাহী কর্মকর্তা উসমান গণি ইউনিয়র সচিবকে সাময়িকভাবে বরখাস্ত করেন।অভিযোগ রয়েছে ঈদুল ফিতরের সময় ১৫৩২টি কার্ডের বিপরীতে বরাদ্দ পাওয়া সব গম তিনি বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি জানান, আমরা ভিজিএফ কর্মসূচির একশ বস্তা গম জব্দ করেছি, যেটা বিতরণ না করে চেয়ারম্যান নিজের জিম্মায় রেখেছিল।তিনি আরো জানান, এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব অসিম কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যানসহ দায়ীদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা করা হয়েছে।এ বিষয়ে কথা বলতে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দীন জোয়ারদার মামুনের সাথে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন