News71.com
 Bangladesh
 23 Jul 17, 03:31 AM
 162           
 0
 23 Jul 17, 03:31 AM

সারাদেশ এবার জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০,৫৫০ জন ।।

সারাদেশ এবার জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০,৫৫০ জন ।।

নিউজ ডেস্কঃ চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এ বছর পরীক্ষায় পাসের হার গতবারের চেয়ে খারাপ হয়েছে। পাশের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। গত বছরের চেয়ে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৫৫০ জন কমেছে বলে জানা গেছে।রবিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেন।এ বছর জিপিএ ৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। কিন্তু গত বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০ হাজার ৫৫০ জন।শিক্ষামন্ত্রী আরও বলেন, গতবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবারের পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। দেখা যাচ্ছে, এবার ৫ দশমিক ৭৯ শতাংশ কম পাস করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন