News71.com
 Bangladesh
 23 Jul 17, 10:54 AM
 624           
 0
 23 Jul 17, 10:54 AM

এবার এইচএসসিতে পাসের হার ৬৮ শতাংশ

এবার এইচএসসিতে পাসের হার ৬৮ শতাংশ

নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারাদেশ এবার সারাদেশে পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। আজ রোববার (২৩ জুলাই) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা।

তবে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করলেও এই মুহুর্তে পরীক্ষার রেজাল্ট জানতে পারবে না শিক্ষার্থীরা । কারন পুনরায় আজ দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। তার কিছুক্ষন পর থেকেই দেশের পরীক্ষা কেন্দ্র ও অনলাইনে একযোগে রেজাল্ট পাবে শিক্ষার্থীরা ।এবিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার নিউজ ৭১কে জানান, দুপুর দেড়টার সময় নিজ নিজ কেন্দ্র/প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে মোবাইলেও ফল জানা যাবে। ২৪ থেকে ৩০ জুলাই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আগের মতোই নির্ধারিত পদ্ধতিতে টেলিটক থেকে আবেদন করতে হবে। উল্লেখয গত ২ এপ্রিল চলতি সালের পরীক্ষা শুরু হয়ে ১৫ মে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশের ৮ টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১২ লাখ।

পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন। যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন