News71.com
 Bangladesh
 23 Jul 17, 10:36 AM
 173           
 0
 23 Jul 17, 10:36 AM

বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট প্রকাশে আরো এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ।।

বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট প্রকাশে আরো এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ।।

নিউজ ডেস্কঃ নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে রাষ্ট্রপক্ষকে গত সোমবারে দেওয়া এক সপ্তাহ সময়ের পর আজ আবারো এক সপ্তাহ সময় দিলেন আপিল বিভাগ।রবিবার রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আবেদনের উপর শুনানি শেষে এক সপ্তাহ সময় মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত।উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়।ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রকাশের নির্দেশনা দেয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন