News71.com
 Bangladesh
 23 Jul 17, 12:02 PM
 197           
 0
 23 Jul 17, 12:02 PM

চিকুনগুনিয়া নিয়ে ডিএসসিসির কল সেন্টারে ৩০ ঘন্টায় ৩২ হাজার ফোন।।

চিকুনগুনিয়া নিয়ে ডিএসসিসির কল সেন্টারে ৩০ ঘন্টায় ৩২ হাজার ফোন।।


নিউজ ডেস্কঃ মশাবাহিত চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খোলা কল সেন্টারে ৩০ ঘণ্টায় প্রায় ৩২ হাজার ফোন কল এসেছে। ২২ হাজার ১১২ জন নাগরিক এসব কল করেছেন।এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিক ১ হাজার ৪৩০ জন।৩৩৬ জন সিটি করপোরেশনের কাছ থেকে চিকিৎসাসেবা চেয়েছেন, যার মধ্যে ১৬৬ জনকে বাসায় গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।শনিবার নগর ভবনে চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে দক্ষিণ সিটি করপোরেশনের কল সেন্টার চালু হয়।এ সময় জানান হয়, চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা নিজ বাসা-বাড়িতেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন।এ চিকিৎসাসেবা পেতে আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং করপোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে থেকে এ সেবা পাওয়া যাবে বলেও জানায় ডিএসসিসি।

এরপর শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩০ ঘন্টায় কল সেন্টারে ৩১ হাজার ৮৫৬টি ফোন করেন নাগরিকরা। এর মধ্যে ডিএসসিসি এলাকার বাসিন্দা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা এবং বিদেশ থেকেও ফোন কল আসে।মেয়র জানান, ৩৩৬ জন সরাসরি চিকিৎসা নেয়ার জন্য ফোন দিয়েছেন।এর মধ্যে ১৬৬ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেয়া হয়েছে।মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাইরে থেকেও অনেকে কল করেছেন। তারা আমাদের সেবা সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া চিকিৎসা সেবা, ওষুধ নেয়ার জন্যও কল এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন