
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা করতে দলের সাধারণ সম্পাদককে ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ নির্দেশ দেন তিনি।বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, কোথায় কারা ঢুকেছে, কাদের মাধ্যমে ঢুকছে, কী অপকর্ম করছে এসব তথ্য আমার কাছে আছে, আরও তথ্য আসছে।শেখ হাসিনা বলেন, ওবায়েদ উল্লাহ সাজু কে? দলে কী তার অবদান। আজকে অতি উৎসাহী হয়ে যে ঘটনা ঘটিয়েছে, তাতে কী হয়েছে? দলকে ও সরকারকে বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে।এর আগে গত বৃহস্পতিবার রাতেও দলের কয়েকজন নেতার সঙ্গে অনুপ্রবেশকারীদের ব্যাপারে কথা বলেছেন এবং সতর্ক থাকতে বলেছেন শেখ হাসিনা।