News71.com
 Bangladesh
 21 Jul 17, 12:23 PM
 220           
 0
 21 Jul 17, 12:23 PM

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৫ কার্টুন আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৫ কার্টুন আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ

নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১৭৫ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগ এ তথ্য জানিয়েছে।আটক মোহাম্মদ কামাল নোয়াখালীর সুধারাম এলাকার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে গতকাল রাত সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা গ্রিন চ্যানেলে নজরদারি রাখছিলেন। কামাল ৬ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলেন।এ সময় কামালকে ধরা হয় এবং তাঁর দুটি লাগেজ তল্লাশি করে ১৭৫টি কার্টনে ৩৫ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন