
নিউজ ডেস্কঃ কৃষি ব্যাংকের র্কমর্কতা পদে নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। এরই মধ্যে অভিযোগ আসে প্রশ্নপত্র ফাঁসের। তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ শোনা যায়। ১ ঘণ্টার পরীক্ষার ১০০টি প্রশ্নের উত্তরই দেওয়া ছিল। তবে এই প্রশ্নে পরীক্ষা হয়নি বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই পরিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলেন। তবে পরীক্ষা শুরু হলে বোঝা যায়,বিভিন্ন অংকের অর্থের বিনিময়ে যে প্রশ্নগুলো বিক্রি করা হয়েছে,সেগুলো সঠিক নয়। স্বস্তি প্রকাশ করেছেন পরিক্ষার্থীরা।