News71.com
 Bangladesh
 20 Jul 17, 08:58 AM
 184           
 0
 20 Jul 17, 08:58 AM

বিদেশে প্রশিক্ষলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।। শিক্ষামন্ত্রী

বিদেশে প্রশিক্ষলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অভিজ্ঞতা দেশে নিজের কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, যারা বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন,তাদের একটি দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। এই অভিজ্ঞতা নিজের মধ্যে ধারন করতে এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। অন্যদের সাথে তা বিনিময়ে উদ্যোগী হতে হবে। আমাদের দেশের বাস্তবতার আলোকে কাজে লাগানোর জন্য সৃজনশীল উদ্যোগ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ (টিকিউআই-২) প্রকল্পের উদ্যোগে ফিলিপাইন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষকগণের বৈদেশিক প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান ও ড. অরুনা বিশ্বাস, এশীয় উন্নয়ন ব্যাংকের সিনিয়র সোশাল সেক্টর অফিসার এস এম এবাদুর রহমান এবং টিকিউআই-২ প্রকল্প পরিচালক মো. জহির উদ্দিন বাবর বক্তৃতা করেন। মতবিনিময় সভায় বিদেশে প্রশিক্ষণ গ্রহণকারী ১০টি টিমের ১৫০ জন কর্মকর্তা-শিক্ষকসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের পক্ষ হতে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস এওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন