News71.com
 Bangladesh
 20 Jul 17, 08:38 AM
 163           
 0
 20 Jul 17, 08:38 AM

মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় সাক্ষ্য দিলেন আরো দু'জন।।    

মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় সাক্ষ্য দিলেন আরো দু'জন।।      

নিউজ ডেস্কঃ সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় আরো দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। দ্বিতীয় দফায় সাক্ষ্য দিয়েছেন-নগর গোয়েন্দা পুলিশের এস আই মোস্তাক আহমেদ ও পথচারী জাফর আহমেদ। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে সাক্ষ্য দেয়ার পর আসামির আইনজীবীরা তাদের জেরা করেন। এর আগে গত ২৭ মার্চ মামলার বাদি নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের সাক্ষ্য সম্পন্ন হয়। মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, বিচারক আগামী ২২ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে মামলা দায়েরের সময় মামলার দুই আসামি এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। গত বছরের ২২ নভেম্বর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের এই মামলাটির অভিযোগপত্র গত বছরের ২৮ জুলাই আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মহিম উদ্দিন। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করা হয়। গত বছরের ২৭ জুন ভোলা এবং পরদিন মনির গ্রেফতার হয়েছিল। মনিরের জিম্মা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন