News71.com
 Bangladesh
 20 Jul 17, 07:20 AM
 179           
 0
 20 Jul 17, 07:20 AM

বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম    

বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম      

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,নির্বাচন কমিশনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বিএনপি। নির্বাচনের প্রশ্নে সংবিধানের বাইরে কারও সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানী যৌথ ভাবে এই আলোচনা সভার আয়োজন করে। কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু একটা নির্বাচন হবে এটাকেই বিএনপি ভয় পায়। তার জন্যই এত ষড়যন্ত্র এত কথাবার্তা এবং নিবার্চন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। অহেতুক কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাজোয়ার রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা,জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ বক্তব্য রাখেন। হাসান মাহমুদ বলেন,বেগম খালেদা জিয়া রমজানের সময় প্রতিদিন বলতেন ঈদের পরে আন্দোলন শুরু হবে। আন্দোলন করার জন্য তিনি লন্ডনে চলে গিয়েছেন। অনেকে বলছে তিনি আর ফেরত আসবে না সন্দেহ আছে। চিকিৎসা নয় ষড়যন্ত্রের উদ্দেশ্যে লন্ডন গেছেন খালেদা জিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন