News71.com
 Bangladesh
 20 Jul 17, 01:55 AM
 233           
 0
 20 Jul 17, 01:55 AM

আদালত ভাঙচুর ও বেঞ্চ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৫ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা।।    

আদালত ভাঙচুর ও বেঞ্চ কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৫ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা।।      

নিউজ ডেস্কঃ আদালতের এজলাস কক্ষে ভাঙচুর,বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাতের সৃষ্টির ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় পাঁচ আইনজীবীকে ক্ষমা করে দিয়েছে হাইকোর্ট।একইসঙ্গে বেঞ্চ অফিসাররা অনৈতিকভাবে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত কি না,সে বিষয়ে তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১০ জুলাই আদালতের এজলাস কক্ষে ভাঙচুর,বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টির ঘটনায় নিঃশর্ত ক্ষমা চান সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী। আদালতে আইনজীবীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন