News71.com
 Bangladesh
 20 Jul 17, 12:22 PM
 210           
 0
 20 Jul 17, 12:22 PM

৬ বিভাগে ভারি বর্ষণের সঙ্গে ভূমিধসের শঙ্কা।।

৬ বিভাগে ভারি বর্ষণের সঙ্গে ভূমিধসের শঙ্কা।।

নিউজ ডেস্কঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন