News71.com
 Bangladesh
 20 Jul 17, 12:18 PM
 156           
 0
 20 Jul 17, 12:18 PM

জনসাধারনকে হয়রানি না করেই ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করুন।। এসএসএফ’র প্রতি রাষ্ট্রপতির আহবান  

জনসাধারনকে হয়রানি না করেই ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করুন।। এসএসএফ’র প্রতি রাষ্ট্রপতির আহবান   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ অন্যের অসুবিধা না করে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসএফ’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বলেন,আপনাদের সতর্ক থাকতে হবে যাতে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। তিনি তাদের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের কথাও স্মরণ করিয়ে দেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন,কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তাজনিত কারণে যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় তা আপনাদের নিশ্চিত করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শ্রদ্ধাভাজন ব্যক্তিরা যাতে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে তাও নিশ্চিত করতে হবে। তিনি নিরাপত্তা ও জনসংযোগের বিষয়টি যুগপৎভাবে মাথায় রাখার জন্য এসএসএফ সদস্যদের উপদেশ দেন। ভিভিআইপি’দের নিরাপত্তা নিশ্চিতকরণে এসএসএফ’র অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন,১৯৮৬ সালের ১৫ জুলাই যাত্রার শুরু থেকে এ বাহিনী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বাত্মক পেশাদারিত্বসহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন