News71.com
 Bangladesh
 20 Jul 17, 12:16 PM
 167           
 0
 20 Jul 17, 12:16 PM

মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে এগিয়ে যেতে হবে ।। ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক  

মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে এগিয়ে যেতে হবে ।। ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে এগিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন,মুক্তিযুদ্ধের সময় ধীরেন্দ্রনাথ দত্তকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাঁর সন্তানদেরকেও একইভাবে হত্যা করা হয়েছে। এ রকম অনেক গণহত্যার কথা অজানা রয়েছে উল্লেখ করে ড. আরেফিন সিদ্দিক আরো বলেন,ত্রিশ লাখ মানুষের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে হয়তো আর পাওয়া যাবে না।

ড. আরেফিন সিদ্দিক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনস্থ ব্লকের তৃতীয় তলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ই-লাইব্রেরি’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ই-লাইব্রেরির উদ্বোধন করেন। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস।

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নতুন প্রজন্মের কাছে ধীরেন্দ্রনাথ দত্ত প্রতীক হয়ে থাকবেন। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ তুলে ধরতে হবে। সেজন্যই মুক্তিযুদ্ধের ইতিহাসের চর্চা অবশ্যই দরকার। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ই-লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকের যাঁরা সহায়তা করেছেন উপাচার্য তাঁদেরকে ধন্যবাদ জানান। একই অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্তের নামে অধ্যাপক ড. নরেশচন্দ্র সেনগুপ্ত কনফারেন্স কক্ষ’ উদ্বোধন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন