
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের ভারত সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ সকালে বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। হুসেইন মুহম্মদ এরশাদের সফর সঙ্গীরা হলেন,জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মেজর (অব.) মোঃ খালেদ আখতার।
এরশাদকে বিদায় জানাতে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের,প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম ও সৈয়দ আবু হোসেন বাবলা,পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, সেলিম ওসমান এমপি,যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক,সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম শাহজাদা ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম।