News71.com
 Bangladesh
 19 Jul 17, 08:43 AM
 219           
 0
 19 Jul 17, 08:43 AM

ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।।    

ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।।      

নিউজ ডেস্কঃ স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনাম সফরের উদ্দেশে আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। ভিয়েতনাম ন্যাশনাল অ্যাসেম্বলির আমন্ত্রণে এ সফরকালে স্পিকার ভিয়েতনামের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট গুয়েন থি কিম গ্যান ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক,ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রেন দাই কোয়াং এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের সাথে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় মিলিত হবেন।

স্পিকারের সফর সঙ্গী হিসেবে সংসদ সদস্য ইমরান আহমদ,পংকজ নাথ,এ এম নাইমুর রহমান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ভিয়েতনাম সফরে গেছেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে স্পিকার আগামী ২৫ জুলাই দেশে ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন