News71.com
 Bangladesh
 19 Jul 17, 01:15 PM
 198           
 0
 19 Jul 17, 01:15 PM

বেনাপোল ও চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা ব্যাংক-কাস্টমস খোলা রাখার সিদ্ধান্ত।।

বেনাপোল ও চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা ব্যাংক-কাস্টমস খোলা রাখার সিদ্ধান্ত।।

নিউজ ডেস্কঃ আমদানি ও রফতানিকারকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।বুধবার সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সচিবালয়ের নৌ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে বেনাপোল স্থলবন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের ব্যাংক ও কাস্টমস অফিস ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন