News71.com
 Bangladesh
 19 Jul 17, 01:14 PM
 155           
 0
 19 Jul 17, 01:14 PM

টেকসই উন্নয়নে চাই গবেষণা ও উদ্ভাবনী কাজের প্রসার ।। ড. শিরীন শারমিন চৌধুরী।।

টেকসই উন্নয়নে চাই গবেষণা ও উদ্ভাবনী কাজের প্রসার ।। ড. শিরীন শারমিন চৌধুরী।।

নিউজ ডেস্কঃ টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও নতুন উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে গবেষণা ও নতুন উদ্ভাবনের সমন্বয় ঘটাতে হবে।পাশাপাশি গবেষণা কার্যক্রম বাড়াতে হবে।এজন্য সরকার এবং বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা জরুরি।মঙ্গলবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে ‘ইইউ দিগন্ত ২০২০ : বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।

এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে মাইদু প্রমুখ বক্তব্য রাখেন।দিগন্ত ২০২০’ হচ্ছে গবেষণা ও নতুন উদ্ভাবনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৮০ বিলিয়ন ইউরো তহবিলে গঠিত কর্মসূচি।এটি বিশ্বের গবেষণা সংক্রান্ত সবচেয়ে বড় কর্মসূচি।এই কর্মসূচির আওতায় ইইউ সদস্য দেশ এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের গবেষকরা গবেষণা ও উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন