News71.com
 Bangladesh
 19 Jul 17, 12:31 PM
 257           
 0
 19 Jul 17, 12:31 PM

বৈরি আবহাওয়ায় জেটিতে ভিড়তে পারছে না ভিয়েতনামের চালবাহী জাহাজ ।।

বৈরি আবহাওয়ায় জেটিতে ভিড়তে পারছে না ভিয়েতনামের চালবাহী জাহাজ ।।

নিউজ ডেস্কঃ বৈরি আবহাওয়ার কারণে লাইটারিংয়ের কাজ বন্ধ থাকায় ভিয়েতনাম থেকে চাল নিয়ে আসা প্রথম জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশ করতে পারছে না। আজ বুধবার এমভি ভিসাদ নামের জাহাজটির জেটিতে প্রবেশের কথা ছিল।বন্দর সূত্র জানায়, দুটি জাহাজে মোট আড়াই হাজার টন চাল খালাস শেষে আজ বুধবার ওই জাহাজটির জেটিতে প্রবেশের কথা ছিল।কিন্তু বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার বিকেল থেকে চাল খালাসের কাজ বন্ধ ছিল।সূত্র আরো জানায়, ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে এমভি ভিসাদ নামে জাহাজটি গত ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছে।কিন্তু লাইটার জাহাজ জটিলতায় চাল খালাসের কাজ শুরু করা যাচ্ছিল না। এরপরে গতকাল মঙ্গলবার সকালে একটি জাহাজে লাইটারিংয়ের কাজ শুরু হয়।এ জাহাজটিতে দেড় হাজার টন চাল খালাস করা হয়েছে।

এ ব্যাপারে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, বৃষ্টির কারণে বহির্নোঙ্গরে মঙ্গলবার বিকেল তিনটা থেকে লাইটারিংয়ের কাজ বন্ধ রয়েছে।ফলে বুধবার জেটিতে প্রবেশের কথা থাকলেও জাহাজটি ভিড়তে পারছে না।আবহাওয়া ভালো হলে লাইটারিংয়ের কাজ শেষে জাহাজটি জেটিতে ভিড়ানো হবে।তবে একটি লাইটার জাহাজে দেড় হাজার টন চাল খালাস করা হয়েছে।এই জাহাজটি আজ জেটিতে ভিড়ানো হবে।এর আগে গত রবিবার এমভি ভিসাদ জাহাজটির জেটিতে প্রবেশের কথা ছিল।লাইটার জাহাজ জটিলতায় সেটি পিছিয়ে মঙ্গলবার আনা হলেও পরে বুধবার প্রবেশের কথা ছিল।কিন্তু বৈরি আবহাওয়ার কারণে জেটিতে প্রবেশের সময় এ নিয়ে তৃতীয় দফায় পেছাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন