News71.com
 Bangladesh
 19 Jul 17, 12:25 PM
 171           
 0
 19 Jul 17, 12:25 PM

মাছের উৎপাদন বাড়াতে টেস্টিং ল্যাব গড়ার পরামর্শ প্রধানমন্ত্রীর।।    

মাছের উৎপাদন বাড়াতে টেস্টিং ল্যাব গড়ার পরামর্শ প্রধানমন্ত্রীর।।      

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য চাষে জড়িত ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সূচক পদক তুলে দিয়েছেন। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,বাংলাদেশের মাটি সোনার মাটি। চাইলে এখানে যে কোনো কিছু উৎপাদন সম্ভব। এসময় তিনি হাওয়াঞ্চলে মাছ উৎপাদন,প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন। এ জন্য তিনি মাছ উৎপাদন হয় এমন এলাকাগুলোতে টেস্টিং ল্যাব গড়ে তোলারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন,নেত্রকোণা,কিশোরগঞ্জ,সিলেটসহ হাওর অঞ্চলগুলোতে টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে। এছাড়া রাজশাহী ও উত্তরবঙ্গেও প্রচুর বিল এলাকা আছে। সেখানেও মাছের চাষ বাড়াতে টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন