
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছে বলে এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত ব্যক্তি ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র্যাীব। গতকাল মঙ্গলবার রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় গুলি বিনিময় হয়।
র্যা বের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান,র্যা বের টহল দলের সঙ্গে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের গুলি বিনিময় হয়। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল ও ১৫ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।