News71.com
 Bangladesh
 19 Jul 17, 12:36 AM
 170           
 0
 19 Jul 17, 12:36 AM

টেকনাফে ৯৩ হাজার ইয়াবা উদ্ধার, বিদেশী নাগরিকসহ আটক ৫।।

টেকনাফে ৯৩ হাজার ইয়াবা উদ্ধার, বিদেশী নাগরিকসহ আটক ৫।।

নিউজ ডেস্কঃ টেকনাফে পৃথক অভিযানে ৯৩ হাজার পিস ইয়াবা, ট্রাক ও বিদেশী নাগরিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাইন উদ্দীন খান জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার আহাম্মদ ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সাবরাং সিকদার পাড়া এলাকার এক পরিত্যাক্ত জায়গায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

এছাড়া একইদিন বিকাল ৪ টার দিকে থানা পুলিশের টিএসআই নির্মল চাকমার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা রঙ্গিখালী রাস্তার মাথায় ইয়াবার চালান খালাসকালে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়।আটককৃতরা হলেন, হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার সৌদি প্রবাসী আব্দুস সোবহানের ছেলে আবু তালেব (৩৮), মিয়ানমার আকিয়াব ক্যাংব্রাংয়ের মৃত নুর বশরের ছেলে মোহাম্মদ হোসেন (২১) ও মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ হাকিম আলী (৪৫)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দেশী-বিদেশী নাগরিকদের বিরুদ্ধে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে দুপুর ১ টার দিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনর্চাজ (আইসি) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফের সাবরাং এলাকা থেকে শহরগামী একটি ট্রাকে (চট্টমেট্রো-ট-১১-২৫১৮) তল্লাশী চালিয়ে টুল বাক্সের ভিতর থেকে ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় চালক ও হেলপারকে আটক করা হয়।আটককৃতরা হলেন, চট্টগ্রাম কর্ণফুলী এলাকার মৃত আবুল কালামের ছেলে মোঃ রুবেল (৩২) ও হেলপার ছালেহ আহমদ সওদাগরের ছেলে শামসুল আলম (২৯)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা।এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।এ ব্যাপারে ইয়াবা ও ট্রাকসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন