News71.com
 Bangladesh
 19 Jul 17, 12:28 AM
 188           
 0
 19 Jul 17, 12:28 AM

অসুস্থ গোলাম মোস্তফাকে দেখতে অ্যাপোলো হাসপাতালে প্রধানমন্ত্রী।।

অসুস্থ গোলাম মোস্তফাকে দেখতে অ্যাপোলো হাসপাতালে প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম মোস্তফাকে দেখতে যান। লং জাম্পে সর্বভারতীয় চ্যাম্পিয়ন গোলাম মোস্তফা শহীদ শেখ কামালের সহধর্মিনী সুলতানা কামালের বড় ভাই। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। প্রধানমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের কাছে গোলাম মোস্তফার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর আত্মীয়-স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন,প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ড. সুরাইয়া বেগম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন এসময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন