News71.com
 Bangladesh
 19 Jul 17, 12:26 AM
 168           
 0
 19 Jul 17, 12:26 AM

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত।।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত।।

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় সাদ্দাম হোসেন (২৭) নামে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত সাদ্দাম হোসেন ময়মনসিংহের ভালুকা থানার গোয়ারী এলাকার আব্দুর সালামের ছেলে। তিনি সালনা হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান,কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন। এ সময় একটি কাভার্ডভ্যান উল্টো পথে এলে সাদ্দাম ওই চালককে থামতে বলে।

এক পর্যায়ে কাভার্ডভ্যান চালক ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য সাদ্দামকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন নেছা মেমোরিয়াল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। পুলিশ ওই কভ্যার্ডভ্যান ও চালককে আটক করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি হোসেন সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন