News71.com
 Bangladesh
 18 Jul 17, 09:48 PM
 227           
 0
 18 Jul 17, 09:48 PM

চট্টগ্রামে পাচারের সময় ৪ হাজার বস্তা চাল জব্দ, খাদ্য কর্মকর্তাসহ আটক ৫।।

চট্টগ্রামে পাচারের সময় ৪ হাজার বস্তা চাল জব্দ, খাদ্য কর্মকর্তাসহ আটক ৫।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে চাল পাচারের সময় র্যাবের গোপন সংবাদে বিশেষ অভিযানে ৭ ট্রাক ভর্তি ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এসময় খাদ্য অধিদফতরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। আটক খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা প্রণয়ন চাকমা নগরীর হালিশহরে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) ব্যবস্থাপক।অপর চারজন হলেন ট্রাক চালক শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও মো. ওসমান (৪৫)।মঙ্গলবার বিকালে চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে বলে সাংবাদিকের জানান র‍্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান।

তিনি বলেন, সিটি গেইটের পাশে কাট্টলীতে ঈগল স্টার টেক্সটাইল মিলের কাছে কবির মাঝির গোডাউন আছে। সরকারি চালগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।দুপুরে আরেকটি গুদামে পাচারের আগেই ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে আরো তথ্য আছে, সেগুলোতে অভিযানের প্রক্রিয়া চলছে।তিনি বলেন, আটক পাঁচজনের মধ্যে একজন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বাকি চারজন ট্রাকের চালক ও সহকারি।সাতটি ট্রাকে ৩ হাজার ৯৬ বস্তায় ১৫৫ মেট্টিক টন চাল পাওয়া গেছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন