News71.com
 Bangladesh
 18 Jul 17, 09:37 PM
 197           
 0
 18 Jul 17, 09:37 PM

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর।।

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর।।

নিউজ ডেস্কঃ চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ১৯ নভেম্বর।পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।অন্যবারের মত এবারও আড়াই ঘণ্টা করে পরীক্ষা হবে।আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই তারিখ চূড়ান্ত হয়।জানা গেছে, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার প্রায় সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে।সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার সূচি;প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।আর ইবতেদায়ী সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন