News71.com
 Bangladesh
 18 Jul 17, 09:01 PM
 209           
 0
 18 Jul 17, 09:01 PM

কুমিল্লার দাউদকান্দি বাজি ধরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেফতার ৩।।    

কুমিল্লার দাউদকান্দি বাজি ধরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু, গ্রেফতার ৩।।      

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ইয়ামিন ভূইয়া (১৮) বন্ধুদের সঙ্গে বাজি ধরে আজ মঙ্গলবার পুকুরে ডুব দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনায় তিনজন আটক করা হয়েছে। ইয়ামিনের কত মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে এ নিয়ে বন্ধুরা বাজি ধরলে সে পুকুরে ডুব দিয়ে কিছুক্ষণ থাকার পর আর না উঠলে বন্ধুরা তাকে উঠিয়ে স্থানীয় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মো. আল আমীন মিয়াজী কলেজ ছাত্র ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণা করার পর ইয়ামিনের বাবা পুত্রের মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করেন এবং গৌরীপুর বাজারে একটি বেসরকারি হাসপাতালে ইয়ামিনকে ইসিজি করতে নিয়ে আসেন। ইসিজি করার পর বেসরকারি হাসপাতালের চিকিৎসক বলেন,আরও আগে নিয়ে আসলে হয়ত তাকে বাঁচানো যেত। এ কথা শোনার পর ইয়ামিনের বন্ধুরা ক্ষুব্ধ হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের চেষ্টা চালায় এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দীনসহ অন্যান্য ডাক্তারবৃন্দ, জুরানপুর কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম এবং উপাধ্যক্ষ শাহআলম ভূইয়া উত্তেজিত ছাত্রদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলেও ছাত্ররা হাসপাতালে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে।

এসময় পুলিশ জুরানপুর কলেজের ছাত্র অনার্স প্রথম বর্ষের অনুপম,দ্বাদশ শ্রেণির ছাত্র জামাল ও নবিল হাসানকে গ্রেফতার করে। ঘটনার পরপর দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন,উপজেলা নির্বাহী অফিসার আল আমীন, দাউদকান্দি সার্কেলের এএসপি মফিদুল হক ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাসপাতালে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন