News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:59 PM
 172           
 0
 18 Jul 17, 07:59 PM

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে চীনা নাগরিক।।  

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে চীনা নাগরিক।।   

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ছিনতাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন লি লি লিওয়ের (৩০) নামের এক চীনা নাগরিক। রিকশায় চড়ে ওই এলাকা পার হওয়ার সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। ডবলমুরিং থানার ওসি একে এম মহিউদ্দিন সেলিম জানান,চীনা নাগরিক লিওয়ের সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেন। চৌমুহনী এলাকায় রুম দেখতে গিয়ে পছন্দ না হওয়ায় তিনি রিকশায় চড়ে অন্যত্র যাচ্ছিলেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশা যোগে আসা ছিনতাইকারীরা পেছন থেকে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ওসি আরও বলেন,এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ঘটনার শিকার ওই চীনা নাগরিক। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন—ব্যাগে এক হাজার ডলার,কিছু বাংলাদেশি টাকা এবং একটি ল্যাপটপ ছিল। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন