
নিউজ ডেস্কঃ ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছেন নৌপরিবহন অধিদতরের প্রধান প্রকৌশলী এ এফ এম ফখরুল ইসলাম।মঙ্গলবার বেলা দুইটার দিকে মতিঝিলে তার নিজ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল তাকে গ্রেফতার করে।পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ফখরুলকে গ্রেফতার করার ওই অভিযানে নেতৃত্ব দেন দুদকের পরিচালক নাসিম আনোয়ার।
দুকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,ফখরুল ইসলাম একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছেন।পরে তাকে মতিঝিল থানায় নেওয়া হয়।এ ঘটনায় ফখরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদকে উপপরিচালক প্রণব।