News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:58 PM
 163           
 0
 18 Jul 17, 07:58 PM

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক।।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ রবিউল শেখ (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের বীরভুম জেলার মুবারই উপজেলার রাজকেরাম গ্রামের উকিল শেখের ছেলে।

শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ রবিউল শেখকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন