News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:57 PM
 168           
 0
 18 Jul 17, 07:57 PM

বরিশাল জেলার নববিবাহিত পুলিশ সদস্যদের হানিমুনে পাঠাচ্ছেন এসপি এস এম আক্তারুজ্জামান।  

বরিশাল জেলার নববিবাহিত পুলিশ সদস্যদের হানিমুনে পাঠাচ্ছেন এসপি এস এম আক্তারুজ্জামান।   

নিউজ ডেস্কঃ পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে এক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান। নবিবাহিত পুলিশ সদস্যরা তাদের স্ত্রীসহ হানিমুনে যেতে পারবেন আর এজন্য হানিমুনের খরচ দেবেন পুলিশ সুপার। ব্যতিক্রমী এই উদ্যোগকে পুলিশ সদস্যদের মনে প্রাণচাঞ্চল্যতা তৈরি করেছে। এ বিষয়ে জানতে বরিশালের পুলিশ সুপার আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ব্যস্ত থাকায় তাঁর দেহরক্ষী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। দেহরক্ষী তরিকুল ইসলাম বলেন,পুলিশের মনোবল বাড়াতে স্যারের (এসপি আক্তারুজ্জামান) এই হানিমুন প্যাকেজ চালু হয়েছে।

পু্লিশ সুপার বরিশাল এর উদ্যোগে প্রতি সপ্তাহে অত্র জেলা থেকে আগ্রহী পুলিশ সদেস্যদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে যাওয়ার জন্য প্যাকেজ চালু করা হয়েছে। সম্প্রতি মোঃ সোহেল রানা ও রাজিব হাওলাদার নামের দুই পুলিশ সদস্য তাদের স্ত্রী সহ হানিমুন করে এসেছেন। জানা গেছে, এ সপ্তাহে আঃ গাফ্ফার, মোঃ সালাউদ্দিন এবং মোঃ কাওসার(ডলার) এবং মোঃ মোস্তাফিজুর রহমান প্রত্যেকে তাদের স্ত্রী সহ হানিমুনে যাওয়ার প্যাকেজ পেয়েছেন। পু্লিশ সুপারের পক্ষ থেকে প্রত্যেককে ৩০০০/- টাকা করে প্যাকেজ চার্জ দেওয়া হয়েছে। এছাড়াও নিজ নিজ কর্তব্য যথাযথ ভাবে পালনের পাশাপাশি বিনোদনের সু-ব্যবস্থা পাচ্ছে বরিশাল জেলার পু্লিশ সদেস্যগন। এমনটাই বলা হয়েছে বরিশাল পুলিশের পক্ষ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন