News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:52 PM
 162           
 0
 18 Jul 17, 07:52 PM

ফরিদপুরে ৫ শতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান।।

ফরিদপুরে ৫ শতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিএনপি নেতা ও ইউপি মেম্বার আইয়ুব আলী বেপারীর নেতৃত্বে ৫ শতাধিক সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে মঙ্গলবার বিকেলে ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের আইয়ুব আলী বেপারী বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী আবুল কালাম, কৃষ্টপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সরোয়ারজান মোল্লা, অ্যাডভোকেট এনজামুল হক, আবুল হাসান, আবদুল জলিল মাতুব্বর, মাজেদ মাতুব্বর প্রমুখ।পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় আইয়ুব আলী বেপারীর ৫শতাধিক সমর্থক বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন