News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:25 PM
 169           
 0
 18 Jul 17, 07:25 PM

ভোলায় আগামী বছর পাঁচ লাখ টন ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা।।  

ভোলায় আগামী বছর পাঁচ লাখ টন ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা।।   

নিউজ ডেস্কঃ ভোলায় আগামী বছর প্রায় পাঁচ লাখ মেট্রিকটন ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপকূলীয় এ জেলায় গত বছর এক লাখ ৩১ হাজার ৭৩৯ মেট্রিকটন ইলিশ উৎপাদিত হয়েছে। এর আগের বছর উৎপাদিত হয়েছে ৯৮ হাজার ৫০৪ মেট্রিকটন। দেশের উৎপাদিত ইলিশের প্রায় ৩৩ ভাগ ভোলা থেকে আহরণ করা হয়। আজ মঙ্গলবার ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করে।

এ উপলক্ষে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণা,র্যা লি, পোনা মাছ অবমুক্ত,আলোচনা সভা,ফরমালিনবিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন, মূল্যায়ন,পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, গত বছর চিংড়ি মাছের চাষ হয়েছে ৮০ মেট্রিকটন। এ ছাড়া গত বছর পুকুর-দীঘি,নদী-খাল,সাগর ও বাণিজ্যিক খামারসহ বিভিন্ন খাতে মোট এক লাখ ৯৪ হাজার ৮০ মেট্রিকটন মাছ উৎপাদিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন