News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:22 PM
 160           
 0
 18 Jul 17, 07:22 PM

মানিকগঞ্জের হরিরামপুরে নৌকার মাঝি হত্যা মামলায় তিনজনের ফাঁসি।।

মানিকগঞ্জের হরিরামপুরে নৌকার মাঝি হত্যা মামলায় তিনজনের ফাঁসি।।

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নৌকার মাঝি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিনজনকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এ রায় প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন মনিরুল ইসলাম রুবেল,রাশেদ মোল্লা ও কার্তিক হাওলাদার। এ ব্যাপারে রাষ্টপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম জানান,২০১৫ সালের ৫ অক্টোবর নৌকার মাঝি আব্দুর রাজ্জাকের ইঞ্জিনচালিত নৌকা সাজাপ্রাপ্ত আসামিরা ভাড়া করে। এর পর ওই তিন আসামি মাঝি আব্দুর রজ্জাককে হত্যা করে নদীতে ফেলে দিয়ে তার নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হরিরামপুর থানায় নিহতের ভাই নান্টু মৌলিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের স্বাক্ষী গ্রহণ করেন। এ ছাড়া পেনাল কোডের ২০১/৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। অপরদিকে দণ্ডপ্রাপ্ত আসামি কার্তিক হাওলাদারকে পেনাল কোডের ৩৮৫ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন