
নিউজ ডেস্কঃ নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তার জামিনে মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় এসব মামলা দায়ের করা হয়। চলতি মাসের ২ জুলাই নাশকতার কয়েক মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফারুক। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।