
নিউজ ডেস্কঃ এ বছর প্রথম হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই থেকে,আর চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ে হজসংক্রান্ত এক সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি জানান,এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।আর এবার ফিরতি হজ ফ্লাইট শুরু ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। এ ছাড়া মদিনা থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান পর্যটনমন্ত্রী।