News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:19 PM
 178           
 0
 18 Jul 17, 07:19 PM

বিএনপি-জামায়াতকে দলে ঢুকতে দেয়া যাবে না।। জাহাঙ্গীর কবির নানক এমপি    

বিএনপি-জামায়াতকে দলে ঢুকতে দেয়া যাবে না।। জাহাঙ্গীর কবির নানক এমপি      

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন,আদর্শ বিরোধীদের দলে ঢুকতে দেয়া হবে না। ক্ষমতার স্বাদ পেতে যারা দলে আসতে চায়,তারা সদস্য হতে পারবে না। তাই ক্ষমতার স্বাদ পেতে বিএনপি জামায়াত যাতে দলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,জিয়া-খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়েছেন। নিজামী মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। ২০১৪ সালের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করেছেন খালেদা জিয়া। কিন্তু তার চক্রান্ত সফল হয়নি। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সাহসী নেত্রী, তিনি আমাদের পথ প্রদর্শক। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচারসহ যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, অধ্যাপক টিআই নুর“ন্নবী তারেক, সাহাদারা মান্নান, আনছার আলী মৃধা, আজিজুল হক, জাহেদুর রহমান,এ এইচ আজম খান। অনুষ্ঠানে সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন