News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:10 PM
 171           
 0
 18 Jul 17, 07:10 PM

সরকার নদী ভাঙন রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ  

সরকার নদী ভাঙন রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ   

নিউজ ডেস্কঃ পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,নদী ভাঙ্গন প্রতিরোধে অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে,তাই নদীকে এখন অনেকটাই শাসন করা যাচ্ছে। তিনি বলেন,বর্তমান সরকার নদী ভাঙ্গন রোধে ব্যাপক কাজ করে যাচ্ছে। আগে নদী ভাঙ্গনের শিকার হয়ে অসহায় পরিবারগুলোকে অন্যত্র বসত ঘর সরিয়ে নিতে হতো। কিন্তু এখন নদী পাড়ের মানুষের ঠিকানা স্থায়ী হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট। মন্ত্রী আজ জেলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নে নদী ভাঙ্গন পরিদর্শনকালে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস এনে দিয়েছে। আমরা পরিবর্তন করতে পারি। শুধু এই দেশের মানুষ নয়,সারাবিশ্বের মানুষ আজ বিশ্বাস করছে বাংলাদেশ পিছিয়ে পড়া দেশ নয়,এখন আর গরিব দেশ নয়। ইতোমধ্যে নিম্ন মধ্যেম আয়ের দেশে পরিনত হয়েছে। এদেশ এগিয়ে চলছে। ২০৪১ সালে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতীক বলেন,শেখ হাসিনার সরকারের মন্ত্রীরা ঢাকায় বসে টেলিফোনে নদী ভাঙ্গনের খবর নেয়না। তারা সরেজমিনে মাঠে গিয়ে স্থান পরিদর্শন করে সমস্যার সমাধান দিয়ে আসছে। কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে,মানুষের কাছে গিয়ে তাদের মনের ভাষা বুঝে সহায়তা করা। ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরোয়ার মাস্টারের সভাপতিত্বে বক্তৃতা করেন,পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমান,জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব ও সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন