News71.com
 Bangladesh
 18 Jul 17, 02:27 PM
 170           
 0
 18 Jul 17, 02:27 PM

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪১।।

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪১।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৫ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, শৈলকুপা থেকে ৩ জন, কালিগঞ্জ থেকে ৪ জন, মহেশপুর থেকে ৫ জন ও কোটচাঁদপুর ১ জনকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন