News71.com
 Bangladesh
 18 Jul 17, 02:26 PM
 174           
 0
 18 Jul 17, 02:26 PM

পুলিশের এসআইসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা।।

পুলিশের এসআইসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা।।

নিউজ ডেস্কঃ বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর ইসমাইল নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়ার ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম ও তিন পুলিশ কনস্টেবলসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।মঙ্গলবার ইসমাইলের স্ত্রী মোছা: লিমা বাদী হয়ে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করার জন্য সাভার মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।মামলার এজাহারে বলা হয়েছে, সাভার থানার শ্যামপুর গ্রামে গত ৮ জুন রাতে আসামিরা বাদীর স্বামী ইসমাইলকে বাসা থেকে আটক করে।পরবর্তীতে গ্রামে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইসমাইল মারা গেছে।এ ঘটনায় লিমা একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন