News71.com
 Bangladesh
 18 Jul 17, 02:24 PM
 174           
 0
 18 Jul 17, 02:24 PM

রাজধানীর চকবাজারে কম্প্রেসার বিস্ফোরণে আরেকজনের মৃত্যু।।  

রাজধানীর চকবাজারে কম্প্রেসার বিস্ফোরণে আরেকজনের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজারে কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনায় শামীম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিস্ফোরণের ঘটনায় এর আগে মাসুম (৩৭),আবুল কাশেম (৬৫) ও জাকির হোসেন (২৪) নামে তিনজনের মৃত্যু হয়। শামীমসহ এ পর্যন্ত মোট চারজনের মৃত্যু হলো। দগ্ধ আরেকজন শো-রুমের মালিক মামুন অর রশিদ (৪০) বর্তমানে ঢামেকে বার্ন ইউনিট চিকিৎসাধীন।

এ ব্যাপারে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, শামীমের শ্বাসনালীসহ শরীরের ২৮ ভাগ দগ্ধ হয়ে ছিল। উল্লেখ্য,গত ২ জুলাই সকালে চকবাজার থানাধীন লালবাগ চৌরাস্তায় তাবা ইলেকট্রনিক্স শো-রুমে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হলে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন