News71.com
 Bangladesh
 18 Jul 17, 01:41 PM
 173           
 0
 18 Jul 17, 01:41 PM

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নৌবাহিনীর সদস্য নিহত।।

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নৌবাহিনীর সদস্য নিহত।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের কাপ্তাই উপজেলার নেভী রোড এলাকায় বন্য হাতির আক্রমণে এক নৌ-সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।নিহত নৌ-বাহিনীর সদস্যের নাম মোহাম্মদ তৌহিদ (৪০)। তিনি তৌহিদ কাপ্তাই শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে কাপ্তাইয়ের ব্যস্ত নৌ-বাহিনী সড়কে বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে।অনেক সময় দিনের বেলাতেও হাতির পাল ব্যস্ত সড়ক দখল করে মূল সড়কে বসে থাকে।

সোমবার রাত ১০টার দিকে নৌ-সদস্য তৌহিদ ঘাঁটি থেকে বের হয়ে সড়ক ধরে কাছাকাছি এলাকায় তার নিজ বাসায় ফিরে যাওয়ার সময় বন্য হাতির আক্রমণের শিকার হন। হাতির পাল তাকে পা দিয়ে পিষ্ট করে এবং শুঁড় দিয়ে আছড়ে হত্যা করে বনের ভেতর ঢুকে যায়।ঘটনার সময় ওই সড়কে আরো কিছু যানবাহন ও লোকজন থাকলেও তারা পালিয়ে আত্মরক্ষা করে।খবর পেয়ে নৌ-বাহিনী ঘাঁটি থেকে সহকর্মীরা এসে তৌহিদের লাশ উদ্ধার করে।কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন