News71.com
 Bangladesh
 18 Jul 17, 01:21 PM
 158           
 0
 18 Jul 17, 01:21 PM

পাবনার ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় অভিযুক্ত দুই চালক বরখাস্ত।।  

পাবনার ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় অভিযুক্ত দুই চালক বরখাস্ত।।   

নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের দুই চালককে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান,গত শনিবার দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর মুলাডুলি স্টেশনে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার জন্য ট্রেনের চালক রবিউল ইসলাম ও সহকারী চালক এস এম আহসান উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অসিম কুমার আরো জানান,দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে। ঘটনার পর পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন