
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে বাসায় নিয়ে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগেএক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকা থেকে সুনীল ত্রিপুরা (২১) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। সুনীল খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কলাকলী ত্রিপুরার ছেলে।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার আদিবাসী কিশোরীকে সুনীল তার ভাড়া বাসায় নিয়ে যায়।পরে মেয়েটির পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে।কিশোরীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সুনীলকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় সুনীলের বিরুদ্ধে ওই কিশোরীর বাবা একটি মামলা দায়ের করেছেন।