News71.com
 Bangladesh
 17 Jul 17, 11:20 PM
 151           
 0
 17 Jul 17, 11:20 PM

নির্বাচনের পরিবেশ তৈরি করুন।। ইসিকে মির্জা ফখরুল

নির্বাচনের পরিবেশ তৈরি করুন।। ইসিকে মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ রোডই যখন নেই,তখন ম্যাপে কী হবে? উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় নির্বাচনী রোডম্যাপ সার্থক হবে না। সব ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ‘বিএনপির ভিশন-২০৩০, নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এই সেমিনারের আয়োজন করে।

বিএনপির মহাসচিব বলেন, প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। তারপরও আমরা বলেছি, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সমর্থন পাবেন। ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, খুব ভালো কথা। কিন্তু নির্বাচন করতে হলে সব রাজনৈতিক দলকে একই রাস্তায় নিয়ে আসতে হবে। সেই রাস্তা কোথায়? মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনে আসুক, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, বর্তমান সরকার তা চায় না। কারণ,তারা জানে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী সরকারের একমাত্র সুযোগ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। অন্যথায় সত্যি সত্যিই দেশের মানুষ তাদের পালাতেও দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন